সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দাম্পত্য সঙ্গী যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকে, তাহলে সেটা জানাবে এবার বেডরুমের বিছানা! প্রযুক্তি সমৃদ্ধ এই বিছানা অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোনে এসএমএস পাঠিয়ে জানাবে যে, অন্য কারো সঙ্গে বিছানায় অবৈধ সম্পর্কে রয়েছে দাম্পত্য সঙ্গী। স্পেনের ডারমেট নামক প্রতিষ্ঠান তৈরি করেছে অভিনব এই বিছানা বা গদি। স্মার্টট্রেস নামক এই গদিতে রয়েছে লাভার ডিটেকশন সিস্টেম।
২৪ সেন্সরযুক্ত এই গদি বিছানার নীচে রাখলে, আপনার অনুপস্থিতিতে আপনার বিছানাটি যদি সন্দেহজনক উপায়ে ব্যবহার হয়ে থাকে, যেমন বিছানায় জাম্পিং হয়, তাহলে তৎক্ষণাৎ মোবাইলে মেসেজ চলে আসবে। এছাড়া থ্রিডি ম্যাপের সাহায্যে মোবাইলে প্রদর্শিত হবে, বিছানায় কোন জায়গায় বেশি প্রেসার প্রয়োগ হয়েছে। স্মার্টট্রেস নামক এই গদিটি দেখতে সাধারণ গদির মতোই, তাই এটি যে প্রযুক্তিসম্পন্ন সেটা দাম্পত্য সঙ্গীর পক্ষে বোঝার উপায় নেই।
অবিশস্ত সঙ্গীর অবৈধ সম্পর্ক জানার এই প্রযুক্তিসম্পন্ন গদি স্পেনের বাজারের জন্য তৈরি করা হলেও, নির্মাতাদের বিশ্বাস, বিশ্বের অন্যান্য দেশেও এটি সাড়া ফেলবে। কারণ এটি বিশ্বের প্রথম বিছানা, যার মাধ্যমে সহজেই সঙ্গীর অবৈধ মেলামেশা ধরা যাবে।
স্মার্টট্রেস গদির দাম ধরা হয়েছে ১৭৫০ ইউএস ডলার। নির্মাতাদের দাবী, মনের শান্তির জন্য এই অল্প মূল্যে বিছানাটি পেতে কেউ আগ্রহী হবে অনেকেই।
স্মার্টট্রেস এর অফিসিয়াল ভিডিও:
স্মার্টট্রেস এর টেস্টিং প্রক্রিয়ার ভিডিও:
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি