সন্দেহমুক্ত তাসকিন – নিষিদ্ধ আরাফাত সানি

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৬

সন্দেহমুক্ত তাসকিন – নিষিদ্ধ আরাফাত সানি

Manual7 Ad Code

তাসকিন-আহমেদ-ও-আরাফাত-সানি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সন্দেহমুক্ত ঘোষণা করেছে আইসিসি। তবে বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন স্পিনার আরাফাত সানি। আজ শনিবার দুপুরে বিবিসির প্রধান নির্বাহী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং নিয়ে প্রশ্ন উঠে। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার। প্রাথমিকভাবে অভিযোগটা তারা জানিয়েছিলেন, বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে।

আইসিসির কাছে অভিযোগ পৌঁছার পর সাত দিনের মধ্যেই পরীক্ষার কথা জানানো হয়। চেন্নাই বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয় তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে। আরাফাত সানি আগে পরীক্ষায় দেওয়ায় তার রিপোর্ট আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Manual5 Ad Code

গত ১৪ মার্চ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে সানির বায়ো-মেকানিক্যাল টেস্ট নেয়া হয়। পরদিন পরীক্ষা দেন তাসকিন আহমেদ। পরীক্ষার ফল জেনে ব্যাঙ্গালুরুতে তা ঘোষণা করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কোনো সমস্যা না থাকায় ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসহ পুরো টুর্নামেন্টই খেলবেন তাসকিন আহমেদ। আর আরাফাত সানির পরিবর্তে দলে যোগ দিচ্ছেন সাকলায়েন সজীব।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code