সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬
বিনোদন ডেস্ক : সবকিছু ঠিকঠাক। এখন চলছে বিয়ের অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততা। তাই বড়সর আনুষ্ঠানিকতার আগের করণীয়গুলো কাজগুলো শেষ করছেন বিপাশা ও করণ। চলতি মাসের শেষে প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হচ্ছে বিপাশা বসুর। এরইমধ্যে তৈরি হয়ে গেছে বিয়ের কার্ড। ভারতীয় গণমাধ্যমের খবর, ৩০ এপ্রিল বলিউডের এই জুটি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। বন্ধুদের বাড়িতে সেই কার্ড পাঠানো শুরু করেছেন তারা। শুধু কার্ড নয়, মোবাইলে মেসেজের মাধ্যমেও বন্ধুদের দাওয়াত দিচ্ছেন। এখানেই শেষ নয়, বিপাশা ও করণের বিয়ে নিয়ে এতোদিন শুধু গুঞ্জন চলেছিল। তবে আজ সে গুঞ্জন উড়িয়ে দিয়ে এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের ঘোষণা দিয়েছেন এই জুটি। এরপর বলিউডের এই বাঙালি কন্যাকে আগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খবরে আরও বলা হয়, ২৮ এপ্রিল মুম্বাইয়ের জুহুর ভিলা সিক্সটি নাইন লাউঞ্জ বারে হবে মেহেদি অনুষ্ঠান। পরদিন (২৯ এপ্রিল) সকালে মুম্বাইয়ের খারে বিপাশার বাড়িতে বাঙালি রীতিতে মালাবদল করবেন দু’জন। চার হাত এক হওয়ার সময় থাকবেন শুধু দুই পরিবারের সদস্যরা। একই দিন লোয়ার প্যারেলে অবস্থিত পাঁচতারকা হোটেল সেন্ট রেজিসে থাকছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এখানে তাদের পরিবারের পাশাপাশি থাকছেন বলিউডে উভয়ের কাছের বন্ধুরা। আমন্ত্রিত অতিথি তালিকায় আছেন অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি, অভিনেতা মাধবন ও তার স্ত্রীর নাম। তবে এই তারকা জুটির বিয়ের সব খবর জানেন বিপাশার ঘনিষ্ঠ বন্ধু ডিজাইনার রকি এস ও ফিটনেস বিশেষজ্ঞ ড্যানি পান্ডে। বর-কনের পোশাক ডিজাইন করছেন রকি এস।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি