সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
‘টাকায় মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহরের হাজারী কমিউনিটি সেন্টারে অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নবীগঞ্জ উপজেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এহসানুল হাদী রুম্মানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ জেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ শামছুর রহমান, উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হোসাইন আহমদ, নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাইদুল হক চৌধুরী. পৌর জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সোহেল আহমদ, নায়েবে আমীর মাওলানা এমদাদুল হক, সেক্রেটারী আব্দুল মান্নানসহ আরোও অনেকেই।
সভায়- হবিগঞ্জ জেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ শামছুর রহমান নবীগঞ্জ উপজেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটিতে এহসানুল হাদী রুম্মানকে সভাপতি ও আব্দুল কাইয়ুম সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান আলী বলেন- ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আগামীতে সফল সৎ ব্যবসায়ী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় সমাজকে বদলে দেয়া সম্ভব।
(সুরমামেইল/এসএইচ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি