সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
বিনোদন ডেস্ক :: তার ছবি বড়পর্দায় যখনই আসে, তখনই কিছু না কিছু নতুন নজির তৈরি হয়৷ তবে এবার অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেলেন মিস্টার পারফেকশনিস্ট৷
ভারতীয় সিনেমার ইতিহাস এত বছরে যা দেখেনি, তার সাক্ষী হল ‘দঙ্গল’-এর হাত ধরে৷ দেশ ও আন্তর্জাতিক বাজারে রেকর্ড অঙ্কের ব্যবসা করে ফেলেছে আমির খানের এই ছবি।
প্রথম ভারতীয় হিন্দি ছবি হিসেবে তিন সপ্তাহে ৩৫০ কোটির মাইলস্টোন টপকাতে চলেছে ‘দঙ্গল’৷ ৩৪৫.৩০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে এই ছবি৷ হরিয়ানার কুস্তিগির মহাবীর সিং ফোগাট এবং তাঁর দুই মেয়ে গীতা ও ববিতার জীবনকাহিনি মন ছুঁয়ে গেছে সিনেপ্রেমীদের৷ সেই কারণেই ছবি মুক্তির ১৭দিন পরেও হলমুখী দর্শক৷ আমিরের অভিনয় দেখতে আগ্রহে এতটুকু ভাটা পড়েনি৷ শনিবার এই ছবির বক্স অফিস কালেকশন ১৪.৩৩ কোটি টাকা৷ যা এর আগে কোনো ছবি করে দেখাতে পারেনি৷ শুধু দেশেই নয়, বিদেশেও রমরমিয়ে চলছে ছবিটি৷ ইতিমধ্যেই ১৮০.৫৮ রুপির ব্যবসা করে ফেলেছে নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’৷
প্রতিবারই নিজের রেকর্ড নিজেই ছাপিয়ে যান আমির৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘পিকে’-কে এবার টপকে গেলেন তিনি৷ বেকর্ড অঙ্কের ব্যবসা করা সালমান খানের বাজরঙ্গি ভাইজান এবং সুলতানকেও পেছনে ফেলে দিয়েছে এই ছবি৷ ছবির সমালোচক থেকে দর্শক, এত বড় সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন আমির।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি