সমকামী বলে লজ্জা নেই স্টুয়ার্টের !

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

সমকামী বলে লজ্জা নেই স্টুয়ার্টের !

Manual7 Ad Code

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: গেলো কিছু দিন আগেই বান্ধবী ও প্রেমিকা অ্যালিশিয়া কার্গিলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ‘টোয়াইলাইট সাগা’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। তিনি তার এই সম্পর্ক নিয়ে খোলামেকা ভাবে জানালেন।

স্টুয়ার্ট বলেন, সমকামী সম্পর্ক নিয়ে কোনো লজ্জা কিংবা সংকোচ নেই তার। সম্প্রতি ফ্যাশন বিষয়ক এক সাক্ষাতকারে নিজের যৌন-স্বাধীনতা ও সমকামিতা নিয়ে বেশ সাবলীলভাবে কথা বলেছেন স্টুয়ার্ট। অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমি সমকামী এবং আমার বান্ধবীকে আমি খুবই ভালোবাসি। আর এ নিয়ে আমার মাঝে কোনো দ্বিধা নেই। সময় পাল্টে গেছে। এখন আর এসব নিয়ে চুপ করে থাকার কিছু নেই। আমরা আমাদের সম্পর্ক নিয়ে গর্বিত।’

২৬ বছর বয়সী এ হলিউড অভিনেত্রী এর আগে ‘টোয়াইলাইট’ সিনেমার সহ অভিনেতা রবার্ট প্যাটিসনের সাথে পাঁচ বছর প্রেম করেছেন। পর্দায় জনপ্রিয় এ জুটির বাস্তব সম্পর্কটা খুব একটা সফল হয়নি। প্যাটিনসনকে নিয়ে মোটেও সুখী ছিলেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন স্টুয়ার্ট। তবে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’র সেটে পরিচালক রুপার্ট স্যান্ডর্সের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লে ইতি ঘটে তাদের সম্পর্কের।

Manual2 Ad Code

২০১৫ সাল থেকে ব্যাক্তিগত সহকারী অ্যালিশিয়া কার্গিলের সাথে চুটিয়ে প্রেম করছেন স্টুয়ার্ট। এ বছরের মাঝামাঝি তাদের সম্পর্কে চিড় ধরেছিলো। তবে আবারো একসাথেই দেখা যাচ্ছে এ প্রেমিক-যুগলকে! প্যাটিনসনের সাথে সম্পর্কচ্ছেদের পর কার্গিলের প্রেমে পড়েন এ অভিনেত্রী। এমনকি তাকে বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে এ বছরের শুরুতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর ফরাসি গায়িকা সকো’র সাথে স্টুয়ার্টের সম্পর্কের খবরও শোনা যায়। সম্প্রতি সকো’র সাথে বিচ্ছেদের পর আবারো কার্গিলের কাছেই ফিরে এসেছেন স্টুয়ার্ট।

Manual8 Ad Code

এই নিয়ে স্টুয়ার্ট বলেন, “আমাদের প্রায়ই এমন হয়। দেখা যায় আমরা সম্পর্ক চুকিয়ে ফেলেছি, আবার কিছু দিন পর তা জোড়া লেগেছে! এ মুহুর্তে আমরা দু’জন এক সাথেই আছি। ওকে ফিরে পেয়ে মনে হচ্ছে যেন বহুদিন পর আমার ‘আমি’কে ফিরে পেয়েছি!”

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code