সরকারের মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

সরকারের মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সামনে বর্তমানে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সত্যিকার অর্থে সেটি একটি বড় রকমের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। তারা আসলে গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন কায়েম করতে চায়।

শনিবার (১৪ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন- উন্নয়ন আগে গণতন্ত্র পরে-আওয়ামী লীগের নতুন এই স্লোগান জনগণ গ্রহণ করবে না জেনেই সেখানে থেকে তারা সরে এসেছে। কিন্তু আমার প্রশ্ন, সরকার কী উন্নয়ন করেছে? সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে আপনাদের (ক্ষমতাসীনদের)। আপনারা কোটি কোটি নয়, শত শত কোটি টাকা লুণ্ঠন করে দেশের বাইরে পাঠিয়েছেন।

Manual2 Ad Code

বিএনপির মহাসচিব আরো বলেন- বিচার বিভাগ ও সংসদের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে তাতে সাংবিধানিক সঙ্কট সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। শুধু নেতাকর্মীরা নয়, গ্রাম পর্যায়েও মানুষ আজ মামলায় জর্জরিত। সত্যিকার অর্থে মানুষের স্বাধীনতা বলতে কিছু নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

Manual7 Ad Code

গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরে পেতে আন্দোলনের কোনো বিকল্প নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন- চলমান সঙ্কট নিরসনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রয়োজন। সে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনকালীন নিরপেক্ষ নির্বাচন কমিশনও প্রয়োজন, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code