সরকার পরিবর্তন হবে ভোটের মাধ্যমেই : মওদুদ

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

সরকার পরিবর্তন হবে ভোটের মাধ্যমেই : মওদুদ

Manual8 Ad Code

moudut20150528183320

সুরমা মেইল নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার পরিবর্তন হবে ভোটের মাধ্যমেই। সবচেয়ে বড় বিষয় ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। সীমা ছাড়িয়ে গেলে জনগণ এমন বিদ্রোহ করে সরকার টেরই পায় না- কীভাবে এমন ঘটনা ঘটল।

Manual5 Ad Code

সোমবার (১৬ মে) বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মওদুদ এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মওদুদ বলেন- সরকার বেশি বাড়াবাড়ি করছে। মামলা দিয়ে গুম-হত্যা করে রাজনীতিকে জর্জরিত করেছে অবৈধ সরকার। কঠিন সমাজে বসবাস করছি আমরা। কয়েকটি জিনিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেব দ্বিতীয় দিন সোমবার (১৬ মে) ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এর আগে কর্মসূচির প্রথম দিন রোববার (১৫ মে) ঢাকা ব্যতীত দেশের সকল মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code