সাঁড়াশি অভিযান : সিলেটসহ সারাদেশে তৃতীয় দিনে জঙ্গিসহ গ্রেফতার ৯ হাজার

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৬

সাঁড়াশি অভিযান : সিলেটসহ সারাদেশে তৃতীয় দিনে জঙ্গিসহ গ্রেফতার ৯ হাজার

Manual7 Ad Code

download (11)সুরমা মেইল নিউজ : আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী সাঁড়াশি সিলেটসহ সারা দেশে সাঁড়াশি অভিযানে তৃতীয় দিনে ১১৯ জঙ্গিসহ গ্রেফতার করা হয়েছে ৮ হাজার ৯১৬ জনকে। তৃতীয় দিন রবিবার ৩৪ জঙ্গিসহ ৩ হাজার ২৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত শুক্রবার সকাল থেকে গত শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ১৯২ জনকে। তাদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে ৩৭ জন। এরপর শনিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২ হাজার ১৩২ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৪৮ জনকে।

Manual1 Ad Code

শুক্রবার থেকে সারা দেশে জঙ্গিদের বির“দ্ধে অভিযান শুরু করে পুলিশ। আজ অভিযানের চতুর্থ দিন চলছে।

প্রথম দিনে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) সাতজন রয়েছে। বাকি তিনজনের পরিচয় সম্পর্কে জানায়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলার ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ১৯ জন ও মাদক উদ্ধার মামলার ৩৫৮ জন রয়েছে।

Manual2 Ad Code

দ্বিতীয় দিনে গ্রেপ্তারকৃত জঙ্গিবাদে অন্যদের মধ্যে ১ হাজার ৪৯৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আর নিয়মিত মামলার আসামি ৫৮৮ জন।
তৃতীয় দিনের অভিযানে পরোয়ানার ২ হাজার ৫৭৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন, মাদক উদ্ধার মামলায় ১৬০ জন ও অন্যান্য মামলায় ৪৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। –

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code