সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
ফেসবুক পোস্টের স্ক্রিনশট, কালো পাঞ্জাবী পড়িহিত সাংবাদিক আজাদ ও এমদাদুল হক মিলন। বাঁ থেকে
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করে সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদকে মবের হুমকি দিয়েছে এক যুবক!
ফেসবুকে সাংবাদিক আজাদের ছবি দিয়ে পোস্ট করেছে এমদাদুল হক মিলন নামে একটি আইডি থেকে। এছাড়াও তার গ্রামের একজন লন্ডনী ও সাধারণ কৃষককে চাঁদার জন্য হুমকির অভিযোগ পাওয়া গেছে। সে ৫নং আউশকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দাবিদার।
নবীগঞ্জ উপজেলা ছাত্র্রদলের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছে- সে বর্তমানে ছাত্রদলের কোন কমিটির সদস্য নয়, তবুও সে নিজেকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে ঘুরে ভেড়ায় ও বিভিন্ন রকম অনিয়ম চাঁদাবাজি করছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে নবীগঞ্জ ও বানিয়াচং সেনাক্যাম্পে একাধিক অভিযোগ জমা পড়েছে।
গত ২৪ সেপ্টেম্বর রাতে এমদাদ তার গ্রামে বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ হয়েছে ঘটনা সাজিয়ে পুলিশের ৯৯৯ নাম্বার ফোন করে এবং স্থানীয় সাংবাদিকদের ফোন করে জানায়।
এ খবর পেয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহেদ ও কোষাধ্যক্ষ রিপন আহমদসহ তিন সাংবাদিক এমদাদের গ্রাম জিয়াদিপুর কারারপাড় যান এবং পুলিশও ঘটনাস্থলে যায়। যাওয়ার পরে তারা জানতে পারেন ধর্ষণের ঘটনাটি এমদাদের সাজানো নাটক। এরপর চলে আসার মুহুর্তে হঠাৎ এমদাদ ও তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে উঠে, এসময় মব সৃষ্টির জন্য চিল্লাপাল্লা শুরু করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি তাৎক্ষনিকভাবে নিস্পত্তির চেষ্টা করলে সে উত্তেজিত পড়ে।
এক পর্যায়ে লোকজন সাংবাদিকদের একটি বাড়িতে নিয়ে যান। এসময় এমদাদ আর তার সাথীরা এই সুযোগে সাংবাদিক আজাদের মোটরসাইকেলের লক ভেঙ্গে একটি হেলমেট সহ জোর করে নিয়ে যায়।
পরে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আমার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। কিন্তু হেলমেট ফেরত দেয়নি এমদাদ ও তার সাথীরা।
গতকাল এমদাদ তার ফেসবুক আইডিতে সাংবাদিক আজাদের ছবি সহ পোষ্ট করে সে লিখেছে “আওয়ামীলীগের দালাল আজাদের কাছে বিক্রি হয়ে গেছে বহু নীতিবানদের চরিত্র। তাদের পরিষ্কার বলে দিচ্ছি ঐ দিন রাতে আজাদকে ধরতে পারিনি সে বাইক রেখেই পালিয়ে যায়। পরের পাইলে হাত পা বেধে থানায় দিয়ে আসবো দেখবো কোন জানুয়াররা ছাড়াতে আসে।”
সকালে সাংবাদিক আজাদ বিষয়টি আইন শৃংখলাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে জানান।
এছাড়াও নেছাওর মিয়া নামে এক লন্ডন প্রবাসীর কাছে চাঁদাদাবি করে। পরে বিষয়টি লন্ডন প্রবাসী নেছাওর মিয়া বানিয়াচং সেনা ক্যাম্পে জানালে সেখানে আপোষে মীমাংসা করা হয়। বিষয়টি লন্ডন প্রবাসী নেছাওর স্বীকার করেছেন।
এদিকে এমদাদ তার গ্রামের নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গালিগালাজ ও চাঁদা দাবির তাকে লাঞ্চিত করে, এই বিষয়ে তিনি নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সে বালু মহালে অবৈধ ফায়দা না পেয়ে নবীগঞ্জের দুইজন বিএনপির সিনিয়র নেতার বিরুদ্ধে ফেসবুকে অকথ্য ভাষায় লাইভ করে গালাগালি করেছে। এসব রেকর্ড সংরক্ষিত আছে।
নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুন্ম আহবায়ক তিনি বলেন, সে ছাত্রদলের কমিটিতে না থেকেও নিজেকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দাবি করে আসছে, অবাক কান্ড! তার উশৃংখল আচরন এর জন্য মানুষ অতীষ্ঠ। এখন আমাকে মবের হুমকি দিয়ে বলছে একজন সাংবাদিকের হাত পা ভেঙ্গে দিবে এটা অন্যায় কাজ আমরা সর্মথন করি না।
সাংবাদিক এম,এ আহমদ আজাদ বলেন, গত ৩০ বছর ধরে সাংবাদিকতা করছি, অনেক রাজনৈতিক ব্যক্তির সাথে আমার সম্পর্ক রয়েছে। এই জন্য কি দালাল হয়ে গেলাম, সে পারলে প্রমাণ করুক আমি আওয়ামী লীগের কোন কমিটির সদস্য। ছবি আর ভিউকাড এআই দিয়ে এডিট করা যায়। আমি বিগত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কোন পোস্ট করে থাকলে একটা স্কীনসট দেখানোর অনুরোধ করছি।
জিয়াদিপুর গ্রামের নুরুল ইসলাম বলেন, আমি নিরহ মানুষ, আমাকে মারপিট করে হুমকি দিয়েছে, লোক মাধ্যম ও মোবাইলে গালাগালি করে বলছে বাড়াবাড়ি করলে পা ভেঙ্গে দিবে। আমি থানায় মামলা করেছি তার ভয়ে কেউ স্বাক্ষী দেয় না।
নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। মোটরসাইকেলের কাগজ পত্র সঠিক থাকায় গাড়ি মালিক কে ফেরত দেয়া হয়েছে। ধর্ষণের ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।
(সুরমামেইল/এমএএ/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি