সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটির ডাকা হরতালে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৯ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের তদন্ত কমিটি।
ঘটনার জন্য শাহবাগ থানার ৩ কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য এবং ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রমনা অপরাধ বিভাগের ডিসি মারিুফ হোসেন সরদার বলেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের মধ্যে ৪ জন শাহবাগ থানার সাব ইন্সপেক্টর। ঘটনার সময় তারা কাছাকাছি উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই তদন্ত রিপোর্ট রমনা অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে জমা দেন তদন্ত কমিটি। এর আগে রমনা অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজিউল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
উল্লেখ্য, ২৬ জানুয়ারি রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে পুলিশ শাহবাগ থানার ভেতরে নিয়ে বেদম মারধর করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি