সাদাপাথরে পানির স্রোতে চিকিৎসক নিখোঁজ

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

সাদাপাথরে পানির স্রোতে চিকিৎসক নিখোঁজ

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে ধলাই নদীতে গোসল করতে নেমে বিকাশ সাহা (৩৩) নামে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাদাপাথর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হলেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

 

Manual7 Ad Code

নিখোঁজ বিকাশ সাহার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সাকেদার গ্রামে। তিনি প্রফেসর মিহির লাল সাহার ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পেশায় একজন চিকিৎসক।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চার বন্ধু মিলে ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণে আসেন। সেখানে পৌঁছে তাদের মধ্যে তিনজন ধলাই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে বিকাশ সাহা তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস, থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের ওসি আব্দুল কাইয়ুম গাজী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code