সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬
বিনোদন ডেস্ক : বলিউড মাতানো আলোচিত অভিনেত্রী ও সাবেক পূর্ণ স্টার সানি লিওনের। প্রথমবারের মতো তিনি সুযোগ পেলেন বি- টাউন সাম্রাজ্যের বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার। হোক সেটি আইটেম গান, তাতে কী। মানুষ তো তাকে শাহরুখের পাশেই দেখবে এক ছবিতে। এই আনন্দে আপাতত খোশ মেজাজে আছেন সানি। তবে নতুন করে আরো এক সুযোগে বেশ উচ্ছ্বসিত তিনি। সেটি হলো, এবার এই লাস্যময়ী অভিনয় করতে যাচ্ছেন বিশ্বজুড়ে প্রেমিকদের প্রিয় নাম ‘জুলিয়েট’ চরিত্রে। জানা গেছে, আহমেদ খানের পরিচালনায় জুলিয়েট চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। তবে এটি শেক্সপীয়রের কালজয়ী জুলিয়েট চরিত্র নয়। বেবিডল অভিনয় করবেন হিন্দিতে রিকেম হতে যাওয়া পাঞ্জাবী চলচ্চিত্র ‘জাঠ অ্যান্ড জুলিয়েট’-এ। কিছুদিন আগে শোনা গিয়েছিল সালমান খানের প্রোডাকশন এই ছবিটি রিমেক করতে চলেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, আহমেদ খান ছবিটি তৈরি করছেন। ‘জাঠ অ্যান্ড জুলিয়েট’ ছবিতে নায়কের ভূমিকার রয়েছেন টেলিভিশন অভিনেতা মনীশ পাল। এদিকে বলিপাড়ার আরো এক চমক জাগানিয়া খবর হলো শাহরুখের পর এবার আমির খানের সঙ্গে এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি। জানা গেছে, আমিরের ‘দঙ্গল’ ছবিতে নাকি দেখা যাবে তাকে। তবে সেটি কোনো চরিত্রে অভিনয় নাকি আইটেম গানে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি