সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা সৈয়দ সাফেক মাহবুবকে বিস্ফোরন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এদিকে, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব’কে কারাগারের প্রেরণের নিন্দা জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদল।
এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির (সিলেট বিভাগ) সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন উজ্জল বলেন, বাকশাল আওয়ামী লীগ সরকার সমগ্র দেশকে কারাগারের পরিণত করেছে। বিএনপি শীর্ষ ও স্থানীয় নেতা কর্মীদের গ্রেফতার করে কারাগারের রেখে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়।
নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক এই ছাত্রদল নেতার উপর থেকে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান। বিজ্ঞপ্তি
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি