সাবেক পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদ’র ১১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

সাবেক পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদ’র ১১তম মৃত্যুবার্ষিকী আজ

Manual5 Ad Code

download

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সাবেক সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের এই দিনে (২৭ এপ্রিল) তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে আজ সকাল সাড়ে আটটায় মরহুমের কবর জিয়ারত এবং কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

Manual7 Ad Code

এ ছাড়া বিকাল সাড়ে ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Manual5 Ad Code

সিলেট জেলার জগন্নাথপুর উপজেলার ভূরাখালি গ্রামে ১৯২২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন তিনি। পরে আওয়ামী লীগের শ্রম সম্পাদক হিসেবে দলে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code