সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৬

সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

Manual7 Ad Code

dakati20160602054610

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে নগদ তিন লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।

Manual6 Ad Code

বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরি এলাকায় সেনাবাহিনীর সাবেক সার্জেন্টস (অব.) শওকত হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual3 Ad Code

ডাকাতি হওয়া বাড়ির সদস্যরা জানায়, রাতে চতুর্থ তলার তিন তলার ফ্ল্যাটের দরজায় এক যুবক কলিং বেল চাপে। এসময় বাড়ির একজন দরজা খুলে দিলে সিঁড়ির মধ্যে লুকিয়ে থাকা ১০/১২ সদস্যের একদল ডাকাত ওই ফ্ল্যাটে প্রবেশ করে সবাইকে হাত-পা বেঁধে আলমারি ভেঙে তিন লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

এসময় ডাকাতদের আঘাতে ছয়জন আহত হন। পরে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ওই বাড়িতে ডাকাতি হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code