সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগপুরের পুলগাঁ এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর অস্ত্র-গোলাবারুদ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৯ জন। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানান, নাগপুর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ওই অস্ত্র-গোলাবারুদ ডিপোতে সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ অস্ত্রাগার। ঘটনার পরে ডিপোর আশে-পাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দমকল বাহিনীর সদস্যরা বড় বড় অগ্নিশিখাগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তবে ছোট ছোট অগ্নিশিখা এখনো জ্বলছে। পাশাপাশি বিস্ফোরণও চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি