সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : কারাবন্দী বিএনপি নেতা হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জি কে গউছ তৃতীয়বারের মতো বুধবার শপথ নিচ্ছেন। এই শপথ গ্রহণ করতে তাকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে।
সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে শপথবাক্য পাঠ করাবেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন।
এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের সুপার ছগির আলী বলেন, শপথ গ্রহণ করতে আজ কারাবন্দী মেয়র জি কে গউছকে সিলেটের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্যারোলে মুক্তি দিয়েছেন। শপথ গ্রহন অনুষ্ঠানে যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময়ের জন্য তাকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর কারাগারে থেকেই হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন জি কে গউছ। তিনি প্রায় ১৩ মাস ধরে কারাবন্দী রয়েছেন। বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।
এছাড়াও হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর, নবীগঞ্জ পৌরসভা, চুনারুঘাট পৌরসভা, মাধবপুর পৌরসভা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররাও আজ শপথ নিবেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি