সারাদেশের মাটি আজ মানুষের তাজা রক্তে রঞ্জিত হচ্ছে : ফখরুল

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৬

সারাদেশের মাটি আজ মানুষের তাজা রক্তে রঞ্জিত হচ্ছে : ফখরুল

Manual7 Ad Code

download (1)

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশের মাটি আজ মানুষের তাজা রক্তে রঞ্জিত হচ্ছে। দেশে কেবলই স্বজনহারাদের বুকফাটা আর্তনাদ। আমরা এখন এক ভীতিকর রাজ্যে বসবাস করছি। মঙ্গলবার ৫ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, শাসকদলের ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালাচ্ছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে অপহরণ, গুম, গুপ্তহত্যা ও নির্বিচারে গ্রেফতারের ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে।

Manual6 Ad Code

মির্জা ফখরুল বলেন, গত ৩১ মার্চ নির্বাচনী সহিংসতায় মানিকগঞ্জ জেলাধীন দৌলতপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও জিয়নপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আবদুল হামিদ আওয়ামী লীগের লোকদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল ভোলা জেলা বিএনপি’র উদ্যোগে মিছিল হয়। পরে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ট্রম্যান রাতে বাসায় ফিরে আসলে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী তার বাসায় হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তিনি এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি নেতা মো: আবদুল হামিদের মৃত্যু এবং হারুন অর রশীদ ট্রম্যান এর ওপর হামলা এবং তাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা নিঃসন্দেহে আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্য। এসব অমানবিক, পৈশাচিক ও নৃশংস ঘটনায় কোন ভাষায় নিন্দা জানাবো তা আমাদের জানা নেই।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code