সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ২৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সভা করবে বিএনপি। এছাড়া একই দিন ঢাকা মহানগরীতে থানায় থানায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
বুধবার (২৪ মে) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
গত ২০ মে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার রাজধানী ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমিপি) কাছে আবেদন করে দলটি। তবে ডিএমপি তার অনুমতি দেয়নি।
প্রতিবাদ সমাবেশের অনুমতি না মেলায় বুধবার সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও হামলা সরকার প্রধানের নির্দেশেই হয়েছে। আর তার নির্দেশেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি মেলেনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি