সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬
বিনোদন ডেস্ক : সঙ্গীত পরিচালক ও গায়ক অরিজিৎ সিংহ তাঁর ফেসবুক পেজে সালমনের কাছে ক্ষমা চেয়ে খোলা চিঠি দিলেন। বেশ খানিকক্ষণ পর তিনি সেই পোস্টটি ডিলিটও করে দেন। সামনেই মুক্তি পেতে চলেছে সালমন অভিনীত ‘সুলতান’। সেই ছবিতে একটি গান গেয়েছেন ছেলে অরিজিৎ। সুলতান থেকে সেই গানটি বাদ না দেওয়ার জন্য সল্লু ভাইকে কাতর আবেদন জানিয়েছেন গায়ক। শোনা যাচ্ছে অরিজিতের কোনও একটি ব্যবহারে অপমানিত বোধ করেছেন বজরঙ্গী ভাইজান। তবে ঘটনাটা ঠিক কী, তা বোঝা যায়নি।
অরিজিৎ যে পোস্টটি করেছিলেন তাতে যা লেখা ছিল- ‘প্রিয় মিস্টার সালমন খান’
এটাই হল শেষ উপায়, যার মাধ্যমে আমি আপনার সঙ্গে কথা বলতে পারি। আমি আপনাকে বহু বার ফোন করার, টেস্কট করার চেষ্টা করেছি। আপনাকে বার বার বোঝাতে চেয়েছি যে, আমি আপনাকে কোনও ভাবেই অপমান করিনি। আপনি আমায় ভুল বুঝছেন। সেই রাতের শো চলাকালীন সময়টা একেবারে ভুল ছিল, পরিবেশটাও ঠিকঠাক ছিল না।
সে যাই হোক আপনি অপমানিত বোধ করেছেন।
এবং তা আমি বুঝতে পেরেছি, আমি ভীষণভাবে দুঃখিত। আমি ও আমার পরিবার বহুকাল আগে থেকেই আপনার বিরাট বড় ভক্ত। আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি বুঝতে পারেননি। আপনি ভাল ভাবে জানেন যে, আমি কতবার ‘সরি’ লিখে আপনাকে মেসেজ করেছি।
নীতাজি’র(পড়ুন নীতা আম্বানি) বাড়িতে শুধু মাত্র আপনার কাছ থেকে ক্ষমা চাইতেই গিয়েছিলাম। কিন্তু আপনি তা বুঝতেও পারলেন না।
কোনও ব্যাপার না। আমি এখন সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইছি। এটা আমার অনুরোধ।
প্লিজ্, ‘সুলতান’-এ যে গানটি আমি আপনার জন্য গেয়েছি, সেটা ছবি থেকে বাদ দেবেন না। আপনি অন্য কাউকে দিয়ে ওই গানটি গাওয়াতে চান। ঠিক আছে, কিন্ত আমার গানটাও ছবিতে রাখুন। আমি অনেক গান গেয়েছি, কিন্তু আপনার জন্য অন্তত একটা গান গেয়ে আমি অবসর নিতে চাই।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি