সালমান ফিটনেসের কারণেই বেশ পরিচিত: ক্যাটরিনা

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

সালমান ফিটনেসের কারণেই বেশ পরিচিত: ক্যাটরিনা

Manual4 Ad Code

salman_Katrina

বিনোদন ডেস্ক : রিও অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা দূত হিসেবে বলিউড তারকা সালমানকে নির্বাচনের পর থেকেই চলছে বিতর্ক। বিভিন্ন মহল থেকে সমালোচনা আসছে একের পর এক। এ বিতর্কে এবার যোগ দিয়েছেন সালমানের সাবেক প্রেমিকা ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

বন্ধুত্বসূলভ বিদ্রুপ করে ক্যাটরিনার দাবি, সালমানের জন্য বিতর্ক নতুন নয়। তিনি বলেন, সালমানকে নিয়ে সমালোচনা-বিতর্ক, এটা আর নতুন কি! অবশ্য ক্যাটরিনা এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

Manual8 Ad Code

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনীত বার বার দেখো সিনেমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন ক্যাট। এক্সেল এন্টারটেইনমেন্ট ও করন জোহরের ধর্ম প্রোডাকশন সিনেমাটি সহ-প্রযোজনা করছে।

ক্যাটরিনা বলেন, আমি এ বিতর্ক নিয়ে কিছুই জানি না। কিন্তু আমি মনে করি, যারা তাকে নির্বাচন করেছেন, তারা সঠিক ব্যক্তিকেই নিবার্চন করেছেন। আমি এ বিষয়ে বেশি কিছু জানি না। আমি মনে করি, সালমান তার ফিটনেসের কারণে বেশ পরিচিত।

Manual5 Ad Code

এ বিষয়ে করন জোহরের মন্তব্য চাওয়া হলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি। তিনি বলেন, আমি সালমান খানকে পছন্দ করি। সে যাই করুক, আমি মনে করি তিনিই সেরা।

সিদ্ধার্থের মতামত জানতে চাইলে এ বিতর্ক সম্পর্কে তিনি অবগত নন বলে জানান। তিনি বলেন, যারা তাকে নির্বাচন করেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

Manual7 Ad Code

১৯৯৮ সালে চিনকারায় হরিণ শিকার থেকে ২০০২ সালে ‘হিট অ্যান্ড রান’ মামলায় সালমানকে নিয়ে বেশ বিতর্ক হয়েছে। সর্বশেষ বিতর্কটি শুরু হয়, আসন্ন অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত হিসেবে তাকে মনোনীত করার পর। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। তিনি বলেন, অলিম্পিকের মতো খেলায় দূত হিসেবে বলিউড তারকার কোনও দরকার নেই।

Manual2 Ad Code

এর আগে সোমবার সালমানের বাবা সেলিম খান তার পক্ষ নিয়েছেন। এক টুইটে তিনি বলেন, সালমান হয়ত কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি কিন্তু সে ভালো মানের সাঁতারু, সাইক্লিস্ট ও ভার উত্তোলনকারী। ক্রীড়াবিদরা পারফর্ম করতে পারছেন আমাদের ক্রীড়াপ্রেমী আছে বলেই। মিলখা সিংকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিলখা জি, এটা শুধু বলিউড নয়। এটা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি। যা বিশ্বের সবচেয়ে বড়। সেলিম খান আরও বলেন, ভুলে যাবেন না এই বলিউড ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার মধ্য দিয়ে হারিয়ে যাওয়া আপনাকে সামনে নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code