সিলেট ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ১০, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন ‘সিটি সুপার মার্কেট’র ঝুঁকিপূর্ণ অংশ ভাঙার কাজ শুরু করেছে সিসিক কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টা থেকে মার্কেটটি ভাঙার কাজ শুরু হয়। দুর্ঘটনা এড়াতে দমকল বাহিনীর একটি বিশেষ দল মার্কেট ভাঙার কাজ তদারক করছে। মঙ্গলবার ভবনটির ৩য় তলার ১৪টি দোকান ভাঙা হবে বলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানিয়েছেন।
এর আগে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার বেলা ১১ টায় ভবনটি ভাঙতে আসেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ও প্রধান প্রকৌশলী নূর আজিজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজ জানান, সিসিকের পক্ষ থেকে নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে তাঁতিপাড়ার একটি বহুতল ভবন ও শাহী ঈদগাহের একটি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হয়েছে। আজ ১৪টি দোকান ভাঙা হবে।
অধিক ঝুঁকিপূর্ণ আরও ২৯টি বহুতল ভবন ভাঙার জন্য আড়াই মাস সময় দেয়া হয়েছে। এই সময় সীমার মধ্যে নিজ থেকে ভাঙা না হলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ভেঙে ফেলবে। পরে ভবন ভাঙার খরচ ভবনের সংশ্লিষ্ট মালিকের কাছ থেকে আদায় করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি