সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ জার্মানির একটি সিনেমা হলে হামলা চালিয়েছে বন্দুকধারী। দেশটির পশ্চিমাঞ্চলের ফ্রাঙ্কফুট শহরের কাছে ভেরহেমের কিনোপোলিস সিনেমা হলে হামলা চালায় মুখোশধারী হামলাকারী। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা) এই গুলির ঘটনা ঘটে। হামলায় অর্ধশত জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। হামলায় অন্তত ৫০ জন হতাহত হয়েছে বলে জানিয়েছে জার্মান মিডিয়া। ঘটনার সময়ে ওই সিনেমা হলটিতে অন্তত দুই হাজার দর্শক ছিল। সিএনএন জানিয়েছে, মুখোশপড়া এক বন্দুকধারী সিনেমা হলে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে সিনেমা দেখতে আসা ২০ জন দর্শক আহত হন। সংবাদ মাধ্যমটি আরও জানায়, বন্দুকধারী এখনো সিনেমা হলের ভেতরে রয়েছে। আর পুরো সিনেমা হল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। রয়টার্সের খবর অনুযায়ী, হামলাকারীর সংখ্যা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে ভেরহেমের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তবে ওই পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকধারী একজন না একাধিক এবং বন্দুকধারী ভেতরে কাউকে জিম্মি করেছে কিনা-তা স্পষ্ট নয়। এর আগে গত ১১ জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নৈশক্লাবে এক বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি