সিরিয়ায় আত্মঘাতী ও গাড়িবোমা হামলায় নিহত অন্তত ৮

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

সিরিয়ায় আত্মঘাতী ও গাড়িবোমা হামলায় নিহত অন্তত ৮

Manual3 Ad Code

5a5be7faa609b0109cf7c5952022fbae-575be257e0381আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে শহরতলীতে একটি আত্মঘাতী হামলা ও একটি গাড়িবোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছে। শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয়ভাবে পরিচালিত ইখবারিয়া টিভি জানায়, হামলাগুলো সৈয়দা জয়নাব এলাকায় ঘটেছে। এই এলাকায় এর আগেও হামলা করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে শনিবারের হামলার পেছনে কে বা কারা ছিল সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

Manual7 Ad Code

টেলিভিশনের সংবাদে এক শিয়া ধর্মযাজক বলেন, আল-তাইন স্ট্রিটে অবস্থিত শিয়া মসজিদের কাছেই হয়েছে হামলাগুলো।

Manual8 Ad Code

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই হামলায় মৃতের সংখ্যা অন্তত নয় জন।

প্রসঙ্গত, হাজার হাজার ইরাকি ও আফগান শিয়া মিলিশিয়া স্বেচ্ছায় বাশার আল-আসাদবিরোধী সুন্নি বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করছে। সৈয়দা জয়নবে শিয়া মাজার সুন্নিদের কাছ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর এই শিয়া যোদ্ধারা।  সূত্র: রয়টার্স।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code