সিলেটকে সকল ক্ষেত্রে সেরা দেখতে চান বিদায়ী কমিশনার

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

সিলেটকে সকল ক্ষেত্রে সেরা দেখতে চান বিদায়ী কমিশনার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। সম্প্রতি তাকে বদলিপূর্বক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ফলে তিনি সেখানে যোগদান করবেন। তবে সিলেট থেকে চলে গেলেও এই অঞ্চলের প্রতি তাঁর ভালোবাসা অটুট থাকবে বলে জানিয়েছেন। তাছাড়া তিনি সিলেটকে সকল ক্ষেত্রে সেরা হিসাবেও দেখতে চান বলে উল্লেখ করেছেন।

Manual3 Ad Code

শুক্রবার সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মো. জামাল উদ্দিন আহমেদ। এসময় তিনি ছিলেন আবেগাপ্লুত।

তিনি বললেন, এই সভাই সিলেটে আমার শেষ সভা। আমি সিলেট থেকে চলে যাচ্ছি। ঢাকায় নতুন একটি মন্ত্রণালয়ে যোগ দিচ্ছি। আমি সিলেট থেকে চলে গেলেও সিলেটের প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আমি সিলেটকে সকল ক্ষেত্রে সেরা হিসাবে দেখতে চাই।

Manual5 Ad Code

সিলেটের মানুষের প্রচুর মেধা রয়েছে তা কাজে লাগাতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, রূপকল্প-২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সরকারের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সিলেটের মেলায়ই একজন তরুণ উদ্ভাবক উপবৃত্তির টাকা পেতে ভোগান্তি থেকে মুক্তি পেতে মোবাইলের মাধ্যমে টাকা পাওয়ার প্রযুক্তি আবিষ্কার করেছে। এ প্রযুক্তি এখন সারাদেশে বাস্তবায়ন হচ্ছে।

উল্লেখ্য, গত ১১জানুয়ারি রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সহকারী সচিব রেদোয়ান আহমেদ স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে (নং-০৫.০০.০০০০.১৩০.১২.০০২.১৭-৩১) তাঁকে বদলিপূবক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual7 Ad Code

অন্যদিকে, প্রথমবারের মতো সিলেট বিভাগের কমিশনারের দায়িত্ব পেয়েছেন একজন নারী, যার নেতৃত্বে চলবে পুরো বিভাগ। একই দিনে উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখার এক প্রজ্ঞাপনে (নং-০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৪.১০-১৬) সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পান ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম।

এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (অতিরিক্ত সচিব) দায়িত্বে ছিলেন। সেখান থেকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে তাকে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code