সিলেটের আলোচিত ২ পরিবহন শ্রমিক নেতা কারাগারে

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

সিলেটের আলোচিত ২ পরিবহন শ্রমিক নেতা কারাগারে

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় আলোচিত-সমালোচিত পরিবহণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও তার ঘনিষ্ঠ সহচর রুনু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

Manual2 Ad Code

রোববার (২৭ জুলাই) সকালে এই মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।

 

তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন চলার সময় কদমতলী টার্মিনালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়া আসামি। তারা এতদিন জামিনে ছিলেন। রোববার জামিন নিতে আদালতে উপস্থিত হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

Manual2 Ad Code

সেলিম আহমদ ফলিক এক সময় সিলেটের পরিবহন সেক্টরের প্রভাবশালী নেতা। আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সেলিম সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন।

Manual8 Ad Code

 

এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্তও তিনি একই পদে ছিলেন। তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন রুনু মিয়া। ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের নির্বাচনে সেলিম ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা করেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code