সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৫
সুরমা মেইলঃ সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি উদ্যোগে একটি আন্তর্জাতিক ‘ইলেক্ট্রনিক্স সিটি’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার সকালে সিলেট জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস ও গ্রামীণ ফোন আয়োজিত ইন্টারনেট সপ্তাহের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী পলক বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক প্রশিক্ষণ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান। এ লক্ষ্যেই তিনি ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছেন। ”
মাত্র ছয় বছরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ লাখ থেকে বেড়ে পাঁচ কোটি সাত লাখে পৌঁছেছে বলে জানান তিনি।
সিলেটে ২৮টি প্রতিষ্ঠান ইন্টারনেট সপ্তাহের এ আয়োজনে অংশ নিয়ে বিভিন্ন প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে।
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতীম দেব ও জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের নারীদের নিয়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।
১৫ দিনের এই কর্মসূচিতে সদর উপজেলার ৪০ জন নারীকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি