সিলেট ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : তিনি শিবিরের প্রবাসী নেতা, বিদেশে থেকে দেশে শিবিরের নাশকতামূলক কর্মকান্ডে অর্থ জোগান দিয়ে থাকেন। তার তার রয়েছে নিজস্ব একটি বাহিনী, গ্রামের বাড়ি নির্মাণ করেছেন আলিশান দালান। যেখানে বসে চলে থানা শিবিরের সকল কার্যক্রম, বাড়িতে প্রবেশ করতে পারেনা শিবির নেতাদের দামী গাড়ি সামনে রয়েছে বাধা হিসাবে স্থানীয় প্রতিবন্ধি করিমের বসত বাড়ী, তাই করিমকে সরিয়ে দিতে পারলে বাড়িতে প্রবেশ করবে দামী দামী গাড়ি। নিজে শারিরিক ভাবে প্রতিবন্ধি হয়েও জীবনের রক্ষা পান নি করিম। তাকে মুগুর দিয়ে পিঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে। থানা লিখিত অভিযোগ দিয়ে কোন লাভ হচ্ছে না ঘুরছেন সমাজপতি আর পুলিশ প্রশাসনের ধারে ধারে। এমন এক চাঞ্জল্যকর ঘটনা ঘটেছে জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা উত্তর গোলাপনগর গ্রামে। বারবার নিজের বাড়ি রক্ষার জন্য থানা পুলিশের কাছে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাচ্ছেনা এ প্রতিবন্ধি। সম্প্রতি সময়ে করিমকে প্রাণে হত্যা চেষ্টা করে শিবির সভাপতি ও তার সহযোগীরা তারা করিমকে মুগুর দিয়ে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে করিম ন্যায় বিচারের আশায় স্থানীয় গোলাপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গোলাপগঞ্জ থনার অভিযোগ নং ২২৮/১৬ ইং। অভিযোগে প্রকাশ : গোলাপগঞ্জ উপজেলার বাঘা উত্তর গোলাপনগর গ্রামের চান মিয়ার ছেলে শারিরিক প্রতিবন্ধি আব্দুল করিমের বসত বাড়ি জবর দখল করে নিতে একই গ্রামের ময়না মিয়ার ছেলে আব্দুল মালিক, আব্দুল হান্নান, আবুল হোসেনের ছেলে সোহেল আহমদ, আব্দুল মালিকের ছেলে মাহমুদ, সুরুজ মিয়ার ছেলে হাফিজুর রহমান মিলে বিভিন্ন রকম ভাবে হয়ররানী করে আসিতেছে। সম্প্রতি সময়ে শিবিরের সভাপতি হাফিজুর রহমান করিমের বসভিটা দখল করে নিতে তৎপরতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারী ২০১৬ ইং তারিখে করিমকে না জানিয়ে উল্লেখিত ব্যক্তিরা তার বসত বাড়ি দখল করতে একজন সার্ভেয়ার দিয়ে মাপযোগ দিচ্ছে দেখে করিম এর প্রতিবাদ করেন। করিম জবর দখলে বাধা দিলে তাতেই ক্ষিপ্ত হয়ে উল্লেখিত বিবাদীরা সকলে মিলে করিমকে প্রাণে হত্যার উদ্দেশ্য মারধর করে মুমূর্ষ অবস্থায় বাড়ির পাশে থাকে ফেলে রেখে যায় এবং করিমের কাছ থেকে তার ভাবির চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া টাকা পয়সা সব ছিনিয়ে নেয় বিবাদীরা তারা করিমকে মুগুর দিয়ে পিঠিয়ে রক্তারক্ত জখম করে। এ ব্যাপারে করিম গোলাপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় গোলাপগঞ্জ থানা পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি