সিলেটের গ্যাস : দেশের অনেক অঞ্চলে চাহিদা পূরণ হচ্ছে

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

সিলেটের গ্যাস : দেশের অনেক অঞ্চলে চাহিদা পূরণ হচ্ছে

Manual4 Ad Code

file (3)

সুরমা মেইল নিউজ : জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশের এক মাত্র জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লিমিটেড সরকারকে রাজস্ব দিচ্ছে। সিস্টেম লস হচ্ছে না। চুরি হচ্ছে না। সিলেটের গ্যাস দিয়ে দেশের অনেক অঞ্চলে গ্যাসের চাহিদা পূরণ হচ্ছে। তাই সিলেটের শিল্প কারখানায় ও আবাসিক সংযোগ চালু করার ব্যাপারে আমি জ্বালানি উপদেষ্টাসহ সকলের সাথে কথা বলব। যারা ইতোমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছেন এবং ব্যাংকে টাকা জমা দিয়েছেন তাদের গ্যাস সংযোগ দেয়া অবশ্যই দরকার।

শনিবার (১৮ জুন) দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবনের হল রুমে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন রেজি নং চট্ট ২৫২০ (সিবিএ) ‘বর্ষপূতি স্মারক ২০১৬’ এর মোড়ক উম্মোচন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

সিবিএ এর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কনস্ট্রাকশন ডিভিশনের মহা ব্যবস্থাপক প্রকৌশলী শুয়েব আহমদ মতিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিবিএ এর সাধারণ সম্পাদক মো. শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ মোমেন বলেন- মৌলভীবাজারের গ্যাস ক্ষেত্র নিয়ে জ্বালানি উপদেষ্ঠার সাথে আলাপ করে তিন কিলোমিটার গ্যাস লাইনের কাজ দ্রুত সমাপ্ত করে সিলেটের গ্যাসের সংযোগ প্রদানের তড়িৎ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলোচনা করবো।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক কাউন্সিলর জগদিস দাস, আওয়ামী লীগ নেতা নুনু মিয়া, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি।

Manual5 Ad Code

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন- সহকারী সমন্নয় কর্মকর্তা আব্দুল আওয়াল খান। অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস কন্ট্রাকটার এসোসিয়েশনের সহ-সভাপতি ফখর উদ্দিন আহমদ আবাসিক ও বাণিজিক গ্যাস সংযোগ প্রদানের জন্য ড. একে আবদুল মোমেন বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন। এতে উল্লেখ করা হয়- দেশের ৯০ ভাগ গ্যাস বৃহত্তর সিলেটের গ্যাস কুপ থেকে উত্তোলন করা হয়। দেশের অন্যান্য গ্যাস কোম্পানিগুলোতে বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দেয়া হলেও সিলেটে কখনো চুরি হয় না। রাজস্ব ফাঁকি দেয়া হয় না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code