সিলেটের দক্ষিণ সুরমায় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬

সিলেটের দক্ষিণ সুরমায় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

Manual5 Ad Code

imagesসুরমা মেইল নিউজ : সিলেটের দক্ষিন সুরমার তেতলী এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। শনিবার (২৫ জুন) রাত পৌনে ৩টার দিকে তাদেরকে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকা থেকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

এ সময় আটককৃতদের কাছ থাকা ৪টি বড় ছোরা, ৭টি ছোট ছোরা, ২টি লোহার দা ও ১ টি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

র‌্যাব সদর দপ্তর-৯ থেকে রোববার (২৬ জুন) বিকেলে এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার রুস্তুমপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. বদরুল ইসলাম (৩০), একই উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত হাজী শমসু মিয়ার ছেলে মো. ইলিয়াস মিয়া (৪৮), মৃত নজীর মিয়ার ছেলে মো. কুতুম উদ্দিন (৩০), বিশ্বনাথ উপজেলার মনোহরপুর গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. তাজুল ইসলাম (৩৬) ও একই উপজেলার গুনাইঘর গ্রামের মো. গেদা মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৭)।

প্রেস বার্তায় র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তারা দক্ষিণ সুরমার তেতলী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেল বলে জানায় র‌্যাব।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code