সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

Manual7 Ad Code

download (1)
সুরমা মেইল নিউজ : শ্রীমঙ্গলের জানকিছড়ায় লাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন সোমবার সকালে এ তথ্য জানান।

Manual2 Ad Code

তিনি বলেন, রোববার রাত থেকে টানা বৃষ্টির কারণে শ্রীমঙ্গলের জানকিছড়া সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যায়। ঝুঁকি এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Manual7 Ad Code

এদিকে লাইন বন্ধ থাকায় কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। রাস্তায় আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ও সুরমা এক্সপ্রেস।

ইতোমধ্যে লাইন মেরামতের কাজ শুরু হয়েছে জানালেও ট্রেন চলাচল শুরু হতে কতক্ষণ লাগবে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code