সিলেটের সড়কের বেহাল অবস্থা দেখে বিস্মিত নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৬

সিলেটের সড়কের বেহাল অবস্থা দেখে বিস্মিত নাসীরুদ্দীন পাটওয়ারী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সিলেটের সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, শহরের অনেক সড়ক চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।

 

বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে তিনি বিস্মিত হয়েছেন। অনেক জায়গায় সড়ক এতটাই খারাপ যে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। তিনি স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের মাধ্যমে যেন এসব সড়কের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

 

Manual7 Ad Code

তিনি আরও বলেন, যাদের সামর্থ্য আছে তারা সহজেই বিমানযোগে বা অন্যভাবে ঢাকায় যেতে পারেন। কিন্তু শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন এসব খারাপ সড়ক দিয়েই চলাচল করতে হয়, যা তাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষের ঘরে বড়লোকদের মতো সিসি ক্যামেরা বা সিকিউরিটি গার্ড নেই। ফলে সাধারণ মা-বোনেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতিকে ‘আইয়্যামে জাহেলিয়া’ বা অন্ধকার যুগের চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি সরকারকে অবিলম্বে ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সবাই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তিনি সিলেটের মানুষকে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

 

বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code