সিলেটে অবৈধভাবে ডিজেল মজুদ, তিনজনের কারাদণ্ড

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

সিলেটে অবৈধভাবে ডিজেল মজুদ, তিনজনের কারাদণ্ড

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিনজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত সদর উপজেলার ধোপগুল এলাকার বাসাবাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই এলাকার নুনু মিয়ার ছেলে উছমান (৫৫), লুলু মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) এবং মজু মিয়ার ছেলে হাফিজ মো. লাহিন মিয়া (৩৬)।

Manual2 Ad Code

সিলেটে অবৈধভাবে ডিজেল মজুদ, তিনজনের কারাদণ্ড

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

Manual3 Ad Code

 

তিনি বলেন, দণ্ড পাওয়ারা বাসাবাড়িতে প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে উচ্চমূল্যে বিক্রি করছিলেন। এতে বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়।

 

ইউএনও বলেন, অভিযানে ৯২০ লিটার ডিজেল, পাঁচটি খালি ড্রাম, একটি অর্ধপূর্ণ ড্রাম, চারটি পূর্ণ ড্রাম এবং ড্রাম থেকে তেল ভরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানে জব্দ করা তেল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া সরকারি ধার্য মূল্যে এসব তেল বিক্রি করে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

Manual6 Ad Code

 

জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও খোশনূর রুবাইয়াৎ জানান।

 

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code