সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
পর্যটন শিল্প রক্ষায় সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়৷ বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

Manual8 Ad Code

 

আদেশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহে প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও পাচারের ঘটনা ঘটছে। এসব কার্যক্রমের কারণে পরিবেশ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

Manual1 Ad Code

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।

 

প্রসঙ্গত, সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও বিছানাকান্দি এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। এর ফলে পরিবেশের ক্ষতি ছাড়াও পর্যটন খাতও হুমকির মুখে পড়েছে।

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code