সিলেটে আনোয়ার চৌধুরীর ওপর হামলায়: ৩ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৬

সিলেটে আনোয়ার চৌধুরীর ওপর হামলায়: ৩ জনের ফাঁসির আদেশ

Manual6 Ad Code

highcourt

সুরমা মেইল নিউজ : বাংলাদেশে প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করে।

Manual7 Ad Code

এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক  উপস্থাপন শেষ হয় গত বুধবার। ওই দিনই রায় ঘোষণার জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

Manual1 Ad Code

গত ০৬ জানুয়ারি থেকে আসামিদের আপিলের ওপর তিন কার্যদিবসে পেপারবুক উপস্থাপন শেষে ১৪ জানুয়ারি শুরু হয়েছিল যুক্তিতর্ক উপস্থাপন।

Manual2 Ad Code

আসামিপক্ষে শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন করেন এ কে এম ফয়েজ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।

Manual2 Ad Code

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হয়রত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এ হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code