সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করেছে।
মহিলা দল : আন্তর্জাতিক নারী দিবসে সিলেট জেলা ও মহানগর মহিলাদলের উদ্যোগে নগরীতে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮মার্চ বুধবার সিলেট জেলা ও মহানগর মহিলাদলের উদ্যোগে আয়োজিত র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক অতিক্রম করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে সিলেট মহানগর মহিলাদলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পদক সালেহা কবির শেপী ও মহানগর সাধারণ সম্পাদক এডভোটেক রোকসানা বেগম শাহনাজের পরিচালনায় বক্তব্য রাখেন, রেহেনা ফারুক শিরিন, ফাতেমা জামান রোজী, মিনারা হোসেন, আমেনা বেগম রুমী, রিনা আক্তার, সাফিয়া খাতুন মনি, খালোদা বেগম হেনা, ফারজানা বখত রুহেনা, আফিয়া বেগম, তানিয়া সুলতানা, সাবনাজ চৌধুরী, হনুফা বেগম, মিলি আক্তার, ঝর্না আক্তার লিটা, সাবিনা আক্তার, সুমী আক্তার, হেনা আক্তার শিমলা, জেসমিন আক্তার।
গার্লস গাইড : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেটের উদ্যোগে বুধবার সকাল ১১টায় অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলু পুরকায়স্থের সভাপতিত্বে ও সিলেট বিভাগের আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য সালমা বাছিত, সেক্রেটারী কামরুন নাহার, শামীমা আরা নেভী, মিনা ভট্টাচার্য্য প্রমূখ।
এছাড়াও কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণ মির্জাজাঙ্গাল হাইস্কুল ও অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সনাক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর তত্ত্ববধানে পরিচালিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট সরকারি মহিলা কলেজে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা ‘আলোর মানুষেরা’ প্রদর্শনের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জীন্নুরায়েন। সভাপতিত্ব করেন সনাক সিলেটের সভাপতি এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আঞ্জুমান আরা বেগম, সনাক সদস্য হাসিনা মহিউদ্দিন ও এডভোকেট সৈয়দা শিরীন আক্তার।
সীমান্তিক : সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার নারীদের জীবন মান উন্নয়নে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে নারীরা এখন অনেকটা এগিয়ে। দেশে বর্তমান অনেক দক্ষ নারী রয়েছেন। তাদের কর্মকান্ডের মাধ্যমে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, মিডওয়াইফরা সুস্থ মা ও সুস্থ জাতি এবং সুন্দর জীবন গঠনে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
বুধবার সকালে ব্র্যাক ইউনিভার্সিটি ঢাকা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেভেলপিং মিডওয়াভ্স প্রজেক্ট, ফেইজ-২ সীমান্তিক সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সীমান্তিক প্রজেক্ট ম্যানেজার ডি.এম.পি ডাঃ এস.এম রুহুল আমীন এর সভাপতিত্বে ও ইনস্ট্রাক্টর পিংকি চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন সুজন বণিক, মেডিকেল অফিসার ডা. মঈনুল আহসান, নুর-ই-আলম শামীম।
বক্তব্য রাখেন সীমান্তিক ডি.এম.পি’র জুনিয়র ফ্যাকাল্টি শাহেনা বেগম, ছাত্রী- জোনাকী চৌধুরী, শাহানা ফেরদৌস, হালিম ফেরদৌস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্তিক ডি.এম.পি’র ফিন্যান্স অফিসার শফিকুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফরোজা আক্তার রুনা। গীতা পাঠ করেন সুচিত্র সূত্রধর। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মিডওয়াভ্স ছাত্রীবৃন্দ।
পূর্ণিমা ফাউন্ডেশন : “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে, লাভ জিহাদের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু নারী ও শিশু অপহরণ হত্যা, ধর্ষণ ও ধর্মান্তরিত করণের প্রতিবাদে ৮ মার্চ বুধবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পূর্ণিমা ফাউন্ডেশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের ট্রাষ্টি রাকেশ রায়, এডভোকেট তমাল দেবনাথ, সাংবাদিক সুনির্মল সেন, আদিবাসী নেতা প্রভাষক চিত্তরঞ্জন রাজ বংশী, মানবাধিকার কর্মী দেলোয়ার হোসেন খান, নারী নেত্রী তারজানা খানম, ছাত্রনেতা গৌতম বৌদ্ধ পাল প্রমুখ।
জাগরন উচ্চবিদ্যালয় : আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার বিকেলে “নারী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভার আয়োজন করা হয়। জাগর উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমজি এয়ার কার্গো এর স্বত্বাধিকারী মনির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি আব্দুল বারী, দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, বিশিষ্ট রাজনীতিবীদ আসাদুজ্জামান নূর আসাদ, ইউপি সদস্য ইরন মিয়া, সমাজসেবী ফখর উদ্দিন, যুবনেতা সেলিম মিয়া। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক আব্দুল হক, হাসানুজ্জামান মিলন, রাজু মিয়া।
ইকরা উচ্চ বিদ্যালয় : আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্থ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় হলরুমে “আদর্শ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমজি এয়ার কার্গো এর স্বত্বাধিকারী মনির আহমদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালিক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রফিক উদ্দিন আহমদ, আব্দুল বারী, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান খান, আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গাজীউর রহমান, শহীদুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্যা শিশুবান বেগম।
পল্লী সমাজ : ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অর্থায়নে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা পল্লী সমাজের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সমাবেশ গতকাল ৮ মার্চ বুধবার দুপুরে পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
তেতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ মেম্বারের সভাপতিত্বে ও ব্র্যাকের সিলেট জেলা ব্যবস্থাপক মোঃ কাইয়ুম উদ্দিনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা এফ ও বিউটি রায়। বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার হাজী আলী হোসেন, ইউপি সচিব তাজ উদ্দিন, ব্র্যাকের এইচআরএলএস আবু সাঈদ, স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির মোঃ ফয়সাল কবির, সি.এস.আই.ডি’র প্রজেক্ট ফ্যাসিলেটর মোছাঃ শারমীন আক্তার, আলপনা দাস, তেতলী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ইমরান আহমদ, গ্রাম আদালত কর্মকর্তা ফয়েজ আহমদ প্রমুখ।শেষে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ছাতকে আন্তর্জাতিক নারী দিবস পালন
ছাতক উপজেলা প্রশাসন : ছাতক উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ), এলজিইডি, ব্র্যাক, সূর্য্যের হাসি ক্লিনিক, কেয়ার বাংলাদেশ’র অংশ গ্রহনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা কে,এম, বদরুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার সমরেন্দ্র দাস তালুকদার, ওসি আশেক সুজা মামুন, আলী’গ নেতা আলহাজ্ব সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, সাজ্জাদুর রহমান প্রমুখ।
এদিকে ছাতক পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে পৌরসভা কার্যালয়ে প্যানেল মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর সচিব মাহমুদ আলম মামুন, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, কর আদায়কারী জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, নওশাদ মিয়া, ধন মিয়া, দিলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ও শামসুন্নাহার বেগম প্রমুখ।
সুনামগঞ্জ জেলা প্রশাসন : “নারী-পুরুষে সমতায় উনয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হেসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিভিল সার্জন আশুতোষ দাস, নারী নেত্রী শীলা রায়, জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা শাম্মী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি