সিলেটে ‘আমাদের মুক্তিযুদ্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

সিলেটে ‘আমাদের মুক্তিযুদ্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভা

Manual2 Ad Code

Manual7 Ad Code

সুরমা মেইল ডটকম :: বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জিয়াউর রহমানকে ব্যতিরেখে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা বা বলা যায় না। এই সরকারের আমলে মুক্তিযুদ্ধাদের ব্যতিরেখে যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা হয় তা ইতিহাস বিকৃতির নামান্তর। তিনি ইতিহাস বিকৃতি বন্ধ করে সুষ্ট ইতিহাস চর্চার আহ্বান জানান।

Manual2 Ad Code

তিনি রোববার সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উপলক্ষে ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম আয়োজিত “আমাদের মুক্তিযুদ্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি কামরান হোসেন হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল ও আলী আকবর রাজনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডাঃ শাহিনুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট মোমিনুল ইসলাম মুনিম, এডভোকেট আল আসলাম মুমিন, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সহ সভাপতি বুরহান উদ্দিন, মহানগর ছাত্রদল সহ সভাপতি বেলায়েত হোসেন মোহন, সাংগঠনিক সম্পাদক নির্ঝর রায়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুহেল মাহমুদ, মির্জা জায়েদ, নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এ মতিন, এনামুল হক চৌধুরী শামীম, ময়নুল ইসলাম তুরুন, মতিউর রহমান আফজল, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, খালেদ আহমদ, মিনহাজ পাঠান, নাসির উদ্দিন রহিম, জাকির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, কামরুল হাসান, মাজেদ খান, সাইদুর রহমান, এইচ এম ইকবাল, এম এইচ খলিল, সুফি খান, তাহসিন মেহদী প্রিন্স, শাহিন আহমদ, নজরুল ইসলাম, তোফায়েল আহমদ, জুবের আহমদ, রায়হান উদ্দিন রাজু, কামরান আহমদ, লোকমান তালাশী, মিনহাজ চৌধুরী, এনামুল হক, রাসেল আহমদ, কবির আহমদ উজ্জল, আব্দুল হাছিব, জুনেদ আহমদ, ফয়জুর রহমান, এস এ সামাদ, সামসুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন রশিদ, আবু বক্কর সিদ্দিক, খালেদুর রহমান মানি, তাহমিদ আহমদ, রনি আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code