সিলেটে আরো বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন: খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

সিলেটে আরো বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন: খন্দকার মুক্তাদির

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের স্বাস্থ্য সেবা অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

তিনি বলেন, নির্বাচিত হলে সিলেট সদর উপজেলায় আলাদা একটি হাসপাতাল গড়ে তোলা হবে। ওসমানী হাসপাতালে আরো চিকিৎসাসেবা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে গ্রামীণ কমিউনিটি ক্লিনিকের উপর বেশি গুরুত্ব দেবে বিএনপি। কারণ প্রান্তিক লেভেলের মানুষ স্বাস্থ্য সেবার জন্য সহজে উন্নত চিকিৎসা সেবা পান না। কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও প্রয়োজনীয় সরকারি ওষুধ পাওয়া যায় না। নির্বাচিত হলে কমিউনিটি ক্লিনিকের ব্যাপক উন্নয়ন সাধন করার পরিকল্পনার কথা জানান তিনি।

 

Manual1 Ad Code

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে আরও বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন। বিভাগীয় এই মহানগরে চিকিৎসার জন্য চার জেলার মানুষ আসেন। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এগুলোর উপর বেশি গুরুত্ব দেয়া হবে।

 

Manual2 Ad Code

শুক্রবার রাতে (২৮ নভেম্বর) পৃথক মতবিনিময় সভায় সিলেটের স্বাস্থ্য সেবা নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন রাত ৯টায় খাদিমপাড়া ইউনিয়নের হযরত শাহ সুন্দর মাদ্রাসায় ভোট সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এরআগে বিএনপির প্রার্থী বটেশ্বর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ, ৭নং ওয়ার্ডে নারী সমাবেশে যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

Manual2 Ad Code

 

এদিকে রাত সাড়ে ১০টায় সিলেট মহানগরের তোপখানা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

পৃথক অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির উন্নয়ন প্রসঙ্গে আরো বলেন, নির্বাচিত হলে উন্নয়নের বড় পরিকল্পনা গ্রহণ করা হবে। যেনতেন উন্নয়ন করে জনগণের টাকা নষ্ট করার কোন মানে হয় না। এতে দেশের মারাত্মক ক্ষতি হয়। প্রতিটি এলাকায় পরিকল্পনা মাফিক উন্নয়ন করার কথা জানান তিনি।

 

শুক্রবার খাদিমপাড়ায় পৃথক অনুষ্ঠান ও বটেশ্বর বাজারে গণযোগকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জোন-৫ এর প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস আবুল কাশেম, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়জু, জেলা বিএনপি নেতা আইয়ুব আলী সজিব, মকবুল আলী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল কাশেম মো: সুহেল, সদস্য সচিব সুফিয়ান আহমদ সবুজ প্রমুখ।

 

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code