সিলেটে আসছেন হাসিনা চলছে প্রচার প্রচারনা

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৬

সিলেটে আসছেন হাসিনা চলছে প্রচার প্রচারনা

Manual3 Ad Code

9299
সুরমা মেইল নিউজ : আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষার পালা আসেছন সিলেটে বঙ্গকন্যা শেখ হাসিনা। নগর জুড়ে বাজছে ধামামা, নেতাকর্মীরা উৎফুল্ল গুণছেন প্রতিক্ষার প্রহর, দেখতে প্রিয় নেত্রীর মুখ। আর নগরবাসী প্রত্যাশায় আছেন সিলেটের উন্নয়নের ধারা গুলি আবার শুরু হলো। আবারও বুঝি সিলেট বাসীর কপাল খুলে দিচ্ছেন শেখ হাসিনা। নেতাকর্মীরা নির্ঘম রাত কাটাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সিলেটে আগমন উপলক্ষে সিলেট নগরীতে মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রচার লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের নেত্রীবৃন্দ। সোমবার ও মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজার সুরমার মার্কেট জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ দিকে সিলেটের ঐতিহ্যসিক আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেটের আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর ১ টায় তারা মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সাবেক রাষ্টদ্রুত ড. একেএম মোমিন, সংসদ সদস্য আমাতুন চৌধুরী কেয়া, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা জুবের খান, জগদীশ চন্দ্র দাস, এডভোকেট শামসুল ইসলাম, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ। প্রচারণা কালে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারন সম্পাদক আব্দুল আলীম তুষার, সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code