সিলেটে খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অজ্ঞান

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭

সিলেটে খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অজ্ঞান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বিমানবন্দর এলাকার নতুনবাজারে খাবার খেয়ে যুক্তরাজ্য প্রবাসী বদরুল হকের পরিবারের ৭ সদস্য অজ্ঞান হয়ে পড়েছেন। শনিবার সকালে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, প্রবাসী বদরুল হক, রাসেল আহমদ, বেদানা বেগম, জয়তুন বিবি, খতিবুন্নেছা। বাকি দুইজনের নাম জানা যায়নি।

Manual6 Ad Code

অসুস্থদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতের খাবার খেয়ে বদরুল হকের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code