সিলেটে চলছে অনির্দিষ্টকালের সিএনজি অবরোধ

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬

সিলেটে চলছে অনির্দিষ্টকালের সিএনজি অবরোধ

Manual5 Ad Code

cng
সুরমা মেইল নিউজ : সিলেটে চলছে অনির্দিষ্টকালের সিএনজি অটোরিকশা অবরোধ। রবিবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন করছে সিএনজি অটোরিকশা শ্রমিকরা। তাদের অভিযোগ, ডিউটির নামে পুলিশী হয়রানী, রং পার্কিং এর নামে ‘মিথ্যা’ মামলা, মাত্রাতিরিক্ত জরিমানা আদায়ের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া। তিনি বলেন, ‘রবিবার ভোর ৬টা থেকে জেলার সকল সড়কে এক যোগে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। জাকারিয়া আরো বলেন, ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে তারা অবহিত। তাদেরকে হয়রানির বিষয়ে তারা বিভিন্ন দফতরে তারা দফায় দফায় যোগাযোগ করেছেন। কিন্তু, কোন প্রতিকার না পেয়ে অনেকটা নিরুপায় হয়ে তাদেরকে ধর্মঘট ডাকতে হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code