সিলেটে চলছে সিএনজি-পেট্রোল পাম্প ধর্মঘট

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

সিলেটে চলছে সিএনজি-পেট্রোল পাম্প ধর্মঘট

Manual6 Ad Code

download-1-312x159
সুরমা মেইল নিউজ : সিলেটের দক্ষিণ সুরমার সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রোল ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস লোডকে কেন্দ্র করে হামলা ও লুটপাট এবং এ ঘটনায় থানায় মামলা না নেয়ায় ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলছে। সিলেট সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জুবের আহমদ চৌধুরী ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকেলে দক্ষিণ সুরমার বাইপাসস্থ সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রোল ফিলিং স্টেশনে হামলা চালিয়ে লুটপাট করে কতিপয় যুবক। এ ঘটনায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করতে গেলে পুলিশ ফলিকের নাম বাদ দিতে বলে। আমরা ফলিকের নাম বাদ দিতে রাজি হইনি। এ ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও ফল পাওয়া যায়নি। বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে বলেও জানিয়েছেন জুবের আহমদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code