সিলেটে চাচা খুন: চট্টগ্রাম থেকে স্বামী-স্ত্রী ও বোন গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

সিলেটে চাচা খুন: চট্টগ্রাম থেকে স্বামী-স্ত্রী ও বোন গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ার জেরে চাচার ওপর হামলা চালিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

 

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর একটি যৌথ দল চট্টগ্রামের বন্দর থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলার পূর্ব মুসলিমাবাদ এলাকার মৃত মির্জা ফরিদের ছেলে মির্জা টিটু (৩৫), মির্জা জেনি (৩৮) এবং মির্জা টিটুর স্ত্রী সালমা বেগম (২৫)।

 

এসআরবি জানায়, গত ২৫ অক্টোবর বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ার কেন্দ্র করে মির্জা আব্দুল লতিফ আবুলের (৬৫) ওপর হামলা চালায় অভিযুক্তরা। ওই দিন রাত সাড়ে আটটার দিকে লতিফ ও তাঁর পরিবারের সদস্যরা পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

 

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির সহায়তায় ও যৌথ অভিযানের মাধ্যমে চট্টগ্রামের বন্দর এলাকা থেকে মূল আসামিদের গ্রেফতার করা হয়।

 

Manual2 Ad Code

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code