সিলেটে ছাত্রদলের-স্বেচ্ছাসেবক লীগ দু’দলের সংঘর্ষে, আহত ৮

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

সিলেটে ছাত্রদলের-স্বেচ্ছাসেবক লীগ দু’দলের সংঘর্ষে, আহত ৮

Manual6 Ad Code

Chatrodolsm20160309204629

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সামাদের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার বিকেলে আফছর আজিজ ও ছাত্রদল নেতা সামাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে সামাদের বাসা লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। এরপর সামাদের পক্ষের লোকজন জড়ো হতে থাকেন। বিষয়টি নিস্পত্তির জন্য সন্ধ্যায় লালাদিঘীর পাড়ে সালিশ বৈঠক আয়োজন করা হয়। রাতে সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

সালিশ বৈঠকে উপস্থিত আবু তালেব মুরাদ বলেন, বৈঠকে আফছর আজিজের লোকজন হামলা চালায়। এ সময় সামাদের পক্ষের লোকজন তাদের প্রতিহত করতে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারটি রাম দা উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

সিলেট মহানগর কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল কাদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৩ রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code