সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ঝটিকা মিছিল দিয়ে দেশ ত্যাগের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকা থেকে আরও তিনজকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যয় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এরআগে, শুক্রবার সকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা একটি দায়ের করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ঝটিকা মিছিল করে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। এ সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যা থেকে পরদিন (শনিবার) সকাল পর্যন্ত নগরীর সুবিদবাজার, গোটাটিকর ও পনিটুলা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আহমেদ (৫২), ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯) ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক (২৪)।
অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি