সিলেটে টিলা কাটায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

সিলেটে টিলা কাটায় নিষেধাজ্ঞা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

 

জারিকৃত আদেশে বলা হয়- সাম্প্রতিক সময়ে সিলেট জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকার কতিপয় অসাধু ব্যক্তিরা পাহাড় ও টিলা কাটায় জড়িত রয়েছেন। এছাড়াও পাহাড় ও টিলা কাটার ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্টসহ প্রাকৃতিক বিপর্যয় ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।

 

আদেশে আরও বলা হয়- পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারা অনুযায়ী সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারীকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code