সিলেটে ট্রাক ও পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৮ শ্রমিকের

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬

সিলেটে ট্রাক ও পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৮ শ্রমিকের

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমায় পিক আপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই পিক আপের যাত্রী ছিলেন।

 

Manual4 Ad Code

রোববার (৩ মে) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলি বাজার ব্রিজে এলাকায় এই দুর্ঘটনা ঘট।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

Manual1 Ad Code

 

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

 

জানাগেছে- রোববার সকালে সিলেট থেকে পিক আপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। এছাড়া আরও কয়েকজনের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

রোববার বেলা ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ট্রাক ও পিক আপের সংঘর্ষে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চারজনের পরিচয় পাওয়া গেছে, বাকিদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

 

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার পর থেকে পিক আপ ও ট্রাকের চালক দুজনেই পলাতক রয়েছে। তবে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code