সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৬

সুরমা মেইল নিউজ : বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ করায় ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেট আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ১৫০ কোটি টাকার মানহানি মামলাটি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ দায়ের করেছেন। সোমবার সকালে সিলেটের জৈন্তাপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খোদার আদালতে মামলাটি দায়ের করা হয়। আফসার আজিজের আইনজীবী, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম জানান, আদালত মামলা আমলে নিয়ে অধীনস্থ অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একে এম শমিউল আলম, এডভোকেট মহসিন, এডভোকেট বেলাল উদ্দিন, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট জুবায়ের বখত জুবের, এডভোকেট মিয়া মো. লিটন, এডভোকেট আলা উদ্দিন, এডভোকেট বিজয় কুমার দেব, এডভোকেট মাসুম আহমদ, এডভোকেট প্রসেন কান্তি চক্রবর্তী প্রণয়, এডভোকেট কামাল উদ্দিন, এডভোকেট ইমরান আহমদ প্রমুখ। উল্লেখ্য, গতকাল রোববার সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার পৃথকভাবে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির দুটি মামলা দায়ের করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি