সিলেটে ধাওয়া করে সিএনজিসহ ২ ছিনতাইকারীকে ধরল ট্রাফিক পুলিশ

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬

সিলেটে ধাওয়া করে সিএনজিসহ ২ ছিনতাইকারীকে ধরল ট্রাফিক পুলিশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরী রিকাবীবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual5 Ad Code



তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে একজন ব্যক্তি হঠাৎ চিৎকার শুরু করেন তাঁর সাথে থাকা মোবাইল ফোন ছিনতাইকারীরা নিয়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে পালিয়ে যাচ্ছে। এ সময় ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট পল্লব সরকার ও সার্জেন্ট মোঃ জুবরিয়া সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে একটি সিএনজিসহ (সিলেট-থ-১২-৩০৯৯) দুইজন ছিনতাইকারীকে আটক করেন।

Manual8 Ad Code

 

পরে ছিনতাইকারী ও সিএনজিটি লামাবাজার পুলিশ ফাঁড়িতে প্রেরণ করা হয়। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code